উপজেলার সংবাদজাতীয়জামালপুর

মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিল জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল …জামায়াত নেতা মাওলানা মো. আব্দুস সাত্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে শহরে যুব র‌্যালি বের করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় র‌্যালিটি শহরের পিটিআই মোড় থেকে শুরু হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। শহর শাখার আমির অধ্যাপক আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র্যা লীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জামালপুর জেলা শাখার আমির মাওলানা মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ, সদর সেক্রেটারি রেজাউল করিম নোমান, শহর যুব বিভাগের দায়িত্বশীল হাসান আল মাহিন সহ যুব বিভাগের দায়িত্বশীলবৃন্দ।  দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলায় বিজয় দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও বিকাল তিনটায় সিংহজানি হাই স্কুল মাঠে যুব জামায়াত ও ছাত্রশিবিরের মধ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় ছিল জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। যার ফলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জাতি মুক্ত হয়েছিল। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হীন সার্থে জাতিকে বিভক্তির মাধ্যমে তাদের ক্ষমতার মসনদ দীর্ঘায়িত করেছিল। কিন্তু চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে তারা শুধু ক্ষমতা নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কোন বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সাম্যের মানবিক বাংলাদেশ আমাদের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রচেষ্টা চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *