উপজেলার সংবাদজামালপুর

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন জামালপুর  পুলিশ সুপার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত মোঃ ইয়াছিন মিয়া; মোঃ আরফান আলী; মোঃ আশিকুল ইসলাম এবং মোঃ আলমগীর কবির রাসেল পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার তাদেরকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নবনিযুক্ত পদে দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *