উপজেলার সংবাদজামালপুর

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করান যশোর পুলিশ সুপার

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ আজ ১৮ জানুয়ারি রবিবার বেলা ১২ঃ০০ ঘটিকায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল সোহান হোসেন, কনস্টেবল মোঃ জাকির হোসেন, কনস্টেবল ইসরাফিল হোসেন, কনস্টেবল মাহফুজ্জামান,কনস্টেবল মোঃ হযরত আলী, নায়েক সুজন শেখ, নারী কনস্টেবল রেখা রানী পাল ও নারী কনস্টেবল মোসাঃআফরোজা খাতুন এএসআই(নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), যশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *