মাহমুদপুর ইউনিয়নে বিএনপি এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও পথসভা

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার, জামালপুরঃ আজ ৩১ জানুয়ারি,শনিবার
সকাল ৯ টায় মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের ৪নং ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত পার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মন্জুরুল কবির মন্জু, সহ সভাপতি তৈয়বুর রহমান মাষ্টার,যুগ্ম সম্পাদক নূরে আলম তালুকদার রুনু,৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মাহবুবুর রশিদ বাবলু সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ,আঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনসাধারণ ও মহিলা উপস্থিত ছিলেন।
