উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

ইসলামপুরে বিএনপি এমপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পথসভা


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার, জামালপুরঃ ৩১ জানুয়ারি,শনিবার বিকেলে ইসলামপুর উপজেলার ১২নং চার গোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের ধানের শীষের মনোনীত পার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক, নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুর রহমান মেলেটারী, সাবেক সফল এমপি সুলতান মাহমুদ বাবুর মেয়ে নাসিদা সাফিস বিনতি, ইসলামপুর উপজেলা ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা ঢাকা সবুজবাগ থানার সাংগঠনিক সম্পাদক একেএম আশরাফুজ্জামান খান নড় লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপুল মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সামিউল হক লাবলু, চার গোয়ালিনী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ,আঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনসাধারণ ও মহিলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *