বিএনপির এমপি প্রার্থী বাবুল এর পক্ষে তার সহধর্মিণী শিউলির ওঠান বৈঠক

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ ১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে ২০২৬ইং তারিখ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের কাংগালকুর্শা গ্রামে গিয়াসউদ্দিন মেম্বারের বাড়িতে জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে গণসংযোগ ও ওঠান বৈঠক করে ভোট প্রার্থনা করেন ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন তাঁর সহধর্মিণী তুহিন আক্তার শিউলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জুর সহধর্মিণী রোকসানা কবীর রিক্তা,অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, তারাকান্দি ইসলামিয়া আলিম মাদ্রাসার কেন্দ্র কমিটির আহ্বায়ক, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক উমর আলী মেম্বার। এ সময় বক্তব্য রাখেন,মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপদেষ্টা ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম আবদুল্লাহ, কুলিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শহিদুল্লাহ মাষ্টার, বিএনপির নেতা গোলাম মোস্তফা, হাফিজুর রহমান লেবু,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসদ রানা,সদস্য সচিব মোরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক,
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদুল, ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ,কৃষক দলের যুগ্ম আহবায়ক আসাদসহ বিপুল সংখ্যক মহিলা ভোটার উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞালনায় করেন,কুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম হীরা মেম্বার।
