উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

শ্যামপুর ইউনিয়ন বিএনপির এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এর গণসংযোগ ও পথসভা


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ আজ ০১ ফেব্রুয়ারী , রবিবার রাত ৮ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত পার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম , সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক নূরনবী মন্ডল, সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল কাদের হেলাল,কোষাধ্যক্ষ লুৎফর রহমান লিটন,তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সামিউল হক, ১১ নং শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান খান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।বিপুল সংখ্যক জনসাধারণ ও মহিলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *