জমিয়তের উদ্যোগে মেলান্দহে ধানের শীর্ষের পক্ষে মিছিল ও পথসভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জমিয়তে উলামায়ে জমিয়তে ইসলাম বাংলাদেশ এর পক্ষে জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে আলেম উলামাদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাংলা পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আউলামায়ে ইসলামেররাবিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শামসুদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সোলাইমান, জমিয়তে উলামায়ে ইসলামের মেলান্দহ পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল ওয়াহাব প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক আলেম উলামাগণ উপস্থিত ছিলেন
