উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুর  -৩ আসনে মোস্তাফিজুর রহমান এমপি নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি’র বিপুল বিজয় লাভ এবং জামালপুর -৩) মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এমপি নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারী শনিবার মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম চত্বরে মেলান্দহ উপজেলা বিএনপি ও পৌর এবং হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, আমরা দুর্নীতি করবো না,আমরা কাউকে দুর্নীতি করতে দিবো না। এই জন্য সকলের সহযোগিতা চাই। আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে সন্মানিত করেছেন। আমি আপনাদের কাছে ঋণী, এই যেন আল্লাহ পাক যেন আপনাদেরকে খেদমত করে শোধ করার তৌফিক দান করেন। মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জুর সঞালনায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের জামালপুর জেলার সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী,মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি শামসুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *