জামালপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে চুরি, নগদ দেড় লাখ ও ১২ভরি স্বর্ণলংকার লুট
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরে সাংবাদিক আশিক মাহমুদের বাড়িতে দিনে দুপুরে দরজার তালা কেটে ১২ ভরি স্বর্ণের অলংকারসহ নগদ দেড় লাখ টাকা
চুরির ঘটনা ঘটে।
শনিবার দুপুর শহরের মিয়াপাড়ায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সাংবাদিক আশিক মাহমুদ সাপ্তাহিক জামালপুরে কথা’র সম্পাদক।
সাংবাদিক আশিক মাহমুদ বলেন, আমার স্ত্রী মুক্তা বেগম ঢাকায় গেছে। আমি কাজের জন্য বাসা থেকে বের হই। ফাঁকা বাসা পেয়ে দেয়াল টপকে দরজার তালা ভেঙ্গে ঘরের প্রবেশ করে। ঘরের মালামাল তছনছ করে স্টিলের আলমিরার তালা ও ড্রয়ারের লক ভেঙ্গে ১২ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
