জামালপুরের জেলা জামায়াতের ইফতার মাহফিল

জামালপুর প্রতিনিধি: আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে শহরের রানী কমিউনিটি সেন্টারে বিশিষ্ট জনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমির মাওলানা মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: ছামিউল হক ফারুকী,
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আহসানুজ্জামান রুমেল, জেএসডির জেলা সভাপতি আমির উদ্দিন, এনসিপির জেলা সভাপতি এডভোকেট সাদুল্লাহে মামুন, সকাল বাজার বড় মসজিদের ইমাম আব্দুল্লাহ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা , সেক্রেটারি লুৎফর রহমান, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেসুর রহমান লিখন, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, টেলিভিশন এসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন মিন্টু, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
