উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে ঝাউগড়ার ইদ্রবাড়ি গ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে গোলাম হাফিজ নাহিন


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃজামালপুরের মেলান্দহে উপজেলা ঝাউ গড়া ইউনিয়নের ইদ্রবাড়ী গ্রামে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় ইনদ্রবাড়ী গ্রামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সফল ছাত্র নেতা এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক মেলান্দহ উপজেলা জনতার চেয়ারম্যান খ্যাত, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হাফিজ নাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,তিনি বলেন,সামনে উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমি আপদেরকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমার পাশে থাকবেন।আমরা আগামীতে এক নতুন করে বাংলাদেশে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। এ সময় বক্তব্য রাখেন,ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, হারেস সরকার, আসিফ সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় ঝাউগড়া ইউনিয়ন ও ইন্দ্রবাড়ী এলাকার বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *