জামালপুর জেলার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃজামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দায়িত্বভার গ্রহণের পর তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি ও মাদক নিয়ন্ত্রণ, বর্তমান সময়ের জ্বালানি সংকট, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা করেন। তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে সাংবাদিকসহ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত নবীন ও প্রবীণ সাংবাদিকবৃন্দ।
