উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেলান্দহে আলোচনা সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মাচ বুধবার বিকেলে সাড়ে তিনটার দিকে মেলান্দহ উপজেলার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। উক্ত আলোচনা সভায়
গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, ২৫ মার্চ ১৯৭১ সালে বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের এই কালরাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর ঝাপিয়ে পড়ে এদেশের মানুষকে পাখির মতো গুলি করে গণহত্যা চালায়। যাহা মানবাধিকার লঙ্ঘনের ও মানবতাবিরোধী অপরাধ। ২৫ মার্চ ১৯৭১ সালে শেখ মজিবুর রহমান যখন ঢাকার ধানমন্ডি বাসায় আত্মসমর্পণ করেন। ঠিক সেই সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৫ মার্চ রাতে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন তৎকালীন সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান। তাঁর নেতৃত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীনতা অর্জন করে। শুরু হয় নতুন বাংলাদেশের মানচিত্র। তাই আমাদের কে এই মুক্তিযুদ্ধের ইতিহাস কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোহাম্মদ মুন্জুরুল কবীর মুন্জু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রৌফ, নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ থানার ওসি তদন্ত স্নেহাশীষ রায়, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা শিক্ষাএকাডেমিক সুপারভার আশরাফুল আলম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *