উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে পুলিশের উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকার মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে ইভটিজিং, অনলাইন গেম, জুয়া, বাল্যবিবাহ ও মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের বিষয়ে সচেতনতা মূলক দিকনির্দেশনা প্রদানমূলক আলোচনা করা হয়।গত ৯ এপ্রিল বৃহস্পতিবার চর পলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। তিনি ছাত্র /ছাত্রীদের উদ্দেশ্য বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে মোবাইলের মাধ্যমে অনলাইন গেম,জুয়া,বাল্যবিবাহ, মাদক,ইভটিজিংহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *