উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডে তেল নেওয়ার চেষ্টা, দুই যুবককে জরিমানা

ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ইউএনও’র স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নেওয়ার অভিযোগে দুই যুবককে জরিমানা করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি ওই ফিলিং স্টেশনে একটি ফুয়েল কার্ড ব্যবহার করে তেল উত্তোলনের সময় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, কার্ডে ব্যবহৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র স্বাক্ষরটি জাল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
স্থানীয় প্রশাসন আরও জানায়, ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *