উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মেলান্দহে প্রশাসনিক দক্ষতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও জিন্নাতুল আরা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি, স্বচ্ছতা ও জনমুখী সেবার মাধ্যমে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তার নেতৃত্বে এসেছে দৃশ্যমান পরিবর্তন। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধ বালু উত্তোলন রোধ, বাজার মনিটরিং, চলমান জ্বালানি সংকট নিরসনে তদারকি করে আসছেন। এছাড়াও সভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। তার কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতির কারণে এলাকায় অপরাধ প্রবণতা কমেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এছাড়াও, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে তার তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ প্রশংসিত হয়েছে।

ডিজিটাল সেবার সম্প্রসারণ ও জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন। এতে সাধারণ মানুষ সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারছেন, যা প্রশাসনের প্রতি আস্থা আরও বৃদ্ধি করেছে।

স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ জনগণ মনে করছেন, ইউএনও জিন্নাতুল আরার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা মেলান্দহ উপজেলাকে একটি মডেল প্রশাসনিক ইউনিটে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার নেতৃত্বে প্রশাসনের সুনাম ও খ্যাতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সবার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *