পাকা সড়কের পাশে গরু রাখা নিয়ে খামারিদের সতর্কবার্তা দিল মেলান্দহ থানার ওসি
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃজামালপুরের মেলান্দহে পাকা সড়কের পাশে গবাদিপশু রাখাকে কেন্দ্র করে সম্ভাব্য দুর্ঘটনা ও চুরি প্রতিরোধে খামারিদের সতর্ক করেছে মেলান্দহে থানা পুলিশ পুলিশ।
গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান স্থানীয় খামারিদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, সড়কের পাশে গরু অবাধে ছেড়ে রাখা থেকে বিরত থাকতে হবে এবং বিশেষ করে রাতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। গরুর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পাহারার ব্যবস্থা রাখার পাশাপাশি খামারের চারপাশে সুরক্ষাব্যবস্থা জোরদার করারও পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক চলাফেরা চোখে পড়লে দ্রুত থানায় খবর দিতে হবে। এতে করে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় খামারিরা। তারা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তাদের আরও সতর্ক হতে সহায়তা করবে এবং গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চুরি ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
