উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবসের গুরুত্ব তুলে ধরে কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি দেশের উন্নয়নের জন্য শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, উপজেলা নির্বাহী অফিসারের সিও, আবুল হাসেম, অফিস সহকারী জাহাঙ্গীর আলম এবং এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে দিবসটি পালনের মাধ্যমে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *