দুরমুঠে সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার নেতৃত্বে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে দীর্ঘদিনের নানা সামাজিক সমস্যার অবসান ঘটিয়ে শান্তি ও শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক তিনবারের সফল চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া।
তার দক্ষ, বিচক্ষণ ও সাহসী নেতৃত্বে দুরমুঠ ইউনিয়নের ঐতিহ্যবাহী হযরত শাহ কামাল (রাঃ) ইয়ামিন এর পবিত্র মাজার শরীফ এলাকাসহ পুরো ইউনিয়নে এখন বিরাজ করছে স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ। এক সময় যেখানে মাদক, জুয়া, অশ্লীলতা, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা, সেখানে বর্তমানে এসব অপরাধ কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অপু মিয়ার নেতৃত্বে ইউনিয়নে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হয়েছে। নিয়মিত সচেতনতা কার্যক্রম, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সম্পৃক্ত করা হয়েছে।
এছাড়া মাজার শরীফ এলাকায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও পবিত্র পরিবেশ নিশ্চিত করতেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ফলে ধর্মপ্রাণ মানুষ এখন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “অপু মিয়ার নেতৃত্বে আমরা এখন শান্তিতে বসবাস করতে পারছি। আগের মতো ভয়-ভীতি নেই, মাদক ও অপরাধ অনেকটাই নির্মূল হয়েছে।”
সর্বোপরি, সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার দৃঢ় নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নমুখী চিন্তাধারা দুরমুঠ ইউনিয়নকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ সমাজে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।
