মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ, (জামালপুর)প্রতিনিধিঃ “গাছ লাগান, গাছ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে মেলান্দহের নাংলা ইউনিয়নে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার দুপুরে নাংলা চারালদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা।
এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী, প্রধান শিক্ষক আক্তার জাহান,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মমতাজ উদ্দীন ও স্বেচ্ছাসেবী সরকার জাকিউল।
এসময় বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখা সম্ভব হবে।
এ ধরনের কর্মসূচি শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
