জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান মেম্বার পদপ্রার্থী নাজমুল শেখ ছালাম

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নাজমুল শেখ ছালাম। তিনি নিজেকে জনগণের প্রকৃত সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ছালাম বলেন, “আমি জনগণের ভোগান্তি দূর করতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই।” তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
তিনি আরো জানান, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ নির্মূল করতে তিনি কাজ করবেন। এ লক্ষ্যে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে একটি সচেতনতা ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
স্থানীয়দের মতে, আব্দুস ছালাম একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নাজমুল শেখ সালাম সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি এই ওয়ার্ডকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত এলাকায় পরিণত করতে পারবো, ইনশাআল্লাহ।”
