উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রমে মেলান্দহ থানার ওসি


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে মেলান্দহ থানা পুলিশ। এ লক্ষ্যে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাটে গরু চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া ও বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন হয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ওসি মোঃ ওবায়দুর রহমান আরও বলেন, পশুর হাটে কেনাবেচার সময় নগদ টাকা বহনে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক ব্যক্তি বা কোনো অপরাধমূলক কার্যক্রম চোখে পড়লে দ্রুত থানা পুলিশকে অবহিত করতে হবে। মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে মেলান্দহ থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং জনগণের জানমাল রক্ষায় পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
স্থানীয় মুসল্লি ও সচেতন মহল ওসির এ ধরনের জনসচেতনতামূলক বক্তব্যকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *