ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ড দৃশ্যমান অগ্রগতি

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃজামালপুর জেলার ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং বর্তমান সরকারের খাল খনন ও খাল পুনঃখনন কর্মসূচির কাজ দ্রুত এগিয়ে চলছে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও তিনি দক্ষতা ও কঠোরতার পরিচয় দিচ্ছেন।

উপজেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন, জনসচেতনতামূলক সভা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এছাড়াও ভূমিদস্যুতা, সরকারি খাস জমি দখল এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন সময়ে অবৈধ বালু উত্তোলনকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেল-জরিমানা প্রদান করা হয়েছে এবং সরকারি সম্পদ রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। এতে পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সাধারণ জনগণ মনে করছেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইনের নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে এবং প্রশাসনের কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *