মেলান্দহে সাবেক সচিব মঞ্জুর নির্দেশনায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকায় এক কৃষকের ইরি ধান কেটে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) সাবেক সচিব এহসানুল হক মন্জু এর সার্বিক দিক নির্দেশনায় এ সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় নেতৃত্ব দেন মেলান্দহ সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাছান মিশু । ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের জমিতে নেমে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে দেন এবং কৃষকের কষ্ট লাঘবে সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে অনেক কৃষক বিপাকে পড়েন। এমন সময়ে ছাত্রদলের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ছাত্রদল সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
মেলান্দহ উপজেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। মানবিক ও সেবামূলক এ উদ্যোগকে এলাকার সচেতন মহল ইতিবাচকভাবে দেখছেন।
