উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি গাছের চারা বিতরণ


মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ “গাছ লাগান, গাছ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে মেলান্দহের নাংলা ইউনিয়নে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি।
১৬ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাংলা নলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইউথ ফর বাংলাদেশ এর আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ৩৫০ শত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং পাশাপাশি উক্ত স্কুলেও বৃক্ষ রোপণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের মাঝে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হবে। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সাথেও জড়িত। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে যত্ন নেওয়ার আহ্বান জানাই।”
এসময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সরকার জাকিরুল ইসলাম।
বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখা সম্ভব হবে।
এ ধরনের কর্মসূচি শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *