উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

সারা দেশজুড়ে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরের মেলান্দহে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী অনলাইনের মাধ্যমে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।
সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড সেবা কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা গ্রহণ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু,পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয় এবং আগতদের মাঝে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *