উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নবচেতনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন জামালপুরের সাংবাদিক রুহুল আমিন রাজু

  
মোঃ হোসেন শাহ ইসলামপুর প্রতিনিধিঃ জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল (২য় তলা)-এ গত ২০ মে বিকেল সাড়ে ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন। এসময় সারা দেশের বিভিন্ন জেলা প্রতিনিধি, বিভাগীয় ব্যুরো প্রধান, মহানগর প্রতিনিধি, নির্বাহী সম্পাদক, সহ-সম্পাদক, কলামিস্ট, কবি, কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মফস্বল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে “চারণ সাংবাদিক” খ্যাতি অর্জন করে রিপোর্টিং ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক নবচেতনার জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু। একইসঙ্গে বিজ্ঞাপন সংগ্রহেও তিনি তৃতীয় স্থান অর্জন করে বিশেষ সম্মাননা লাভ করেন।


এ উপলক্ষে লায়ন মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তাঁর এ অর্জনে জামালপুর জেলার সাংবাদিক মহলসহ শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু বলেন, “দৈনিক নবচেতনা পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থেকে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”
দৈনিক নবচেতনার ৩৫ বছরের এ গৌরবময় যাত্রায় দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের অবদান তুলে ধরা হয় এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *