উপজেলার সংবাদজামালপুর

ত্রিশাল থানায় আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, প্রশংসায় ওসি মুনছুর আলী

মোঃ রুহুল আমিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর আলীর দক্ষ নেতৃত্ব, কঠোর মনিটরিং এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওসি মুনছুর আলী দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, জুয়া, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে।

বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ফলে এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। এতে তরুণ সমাজের মাঝে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা।

স্থানীয়দের অভিযোগ ছিল, অতীতে থানায় সেবাপ্রার্থীদের হয়রানির শিকার হতে হতো। তবে বর্তমানে ওসি মুনছুর আলীর আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের কারণে সাধারণ মানুষ সহজে ও দ্রুত পুলিশি সেবা পাচ্ছেন। থানায় দালালচক্রের তৎপরতা কমে আসায় জনসাধারণের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে।

ত্রিশাল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, ওসি মুনছুর আলী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক পুলিশিং কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করায় এলাকায় ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।

সচেতন মহলের প্রত্যাশা, ত্রিশাল থানার বর্তমান এ ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকলে উপজেলাটি আরও শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত এলাকায় পরিণত হবে আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *