উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

ঈদুল আজহা উপলক্ষে অসহায় রোগীদের পাশে সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জু


স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে স্টোক ও প্যারালাইজড মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলুসহ ৪ জন অসহায় রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জু।
মঙ্গলবার (২৭ মে ২০২৬) এক আন্তরিক ও মানবিক পরিবেশে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
চেক বিতরণ অনুষ্ঠানে সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জু বলেন,
“মানুষ মানুষের জন্য। সমাজের অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সেই জায়গা থেকেই সামান্য এই সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে, উন্নয়নমূলক কাজ ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“রাজনীতি কিংবা সামাজিক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার করা। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। বিশেষ করে অসুস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করতে পারলে নিজের কাছেও ভালো লাগে।”
অনুদানপ্রাপ্তদের পরিবার সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *