উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

১নং চরপাকেরদহ ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মন্জুরুল করিম মন্জু

মোঃ মানিক ইসলাম (মাদারগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১নং চরপাকেরদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মন্জুরুল করিম মন্জু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনা করছি।”

তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এ লক্ষ্যে তিনি আগামী দিনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি চরপাকেরদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *