পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন অধ্যাপক আলমগীর কবির
মোঃ মানিক ইসলাম,মাদারগঞ্জ প্রতিনিধিঃ
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলমগীর কবির পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ নং চরপাকেরদহ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আসন্ন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন। তিনি জানান, এর আগেও তিন তিন বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, তবে জয় লাভ করতে পারেননি।
অধ্যাপক আলমগীর কবির বলেন, “দলের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হতে হয়েছে। তারপরও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।”
তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে ইউনিয়ন থেকে মাদক, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ নির্মূলে কাজ করবো। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
এসময় তিনি পবিত্র ঈদুল আযহার শিক্ষা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা করেন।
