মেলান্দহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) মেলান্দহ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার।
মেলান্দহ উপজেলা বিএনপির, পৌর বিএনপির ও হাজরাবাড়ী পৌর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি দেশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনে উৎপাদন, উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন ভাবনা আজও বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। আমাদের সবাইকে তাঁর আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখাই হবে তাঁর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।”
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জুর সঞালনায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, সহসভাপতি ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ফাহমিদা আক্তার মুকুল, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ, মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি আলী আকবর কমিশনার, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির,সেচ্ছাসেবক দলের আহবায়ক উমর আলীসহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা ওলামা দলের সাধারণত সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
