উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন ২০৩০) রাত ৮টা ৩০ মিনিটে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সফল তিন বারের সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আলহাজ এম. রফিকুল ইসলাম রহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুনজুরুল কবীর মুঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির।
আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়ার রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন জনগণের নেতা, একজন আদর্শ রাজনৈতিক সংগঠক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর সততা, নেতৃত্বগুণ ও জনসেবামূলক কর্মকাণ্ড আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছে।
বক্তারা আরও বলেন, বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়ার অবদান ছিল অসামান্য। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বজলুর রহমান, সহ-সভাপতি আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার লেবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, পৌর যুবদলের আহ্বায়ক মোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ, জাতি ও বিএনপির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *