উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহের নাংলা ইউনিয়নে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন মেলান্দহ(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪ নং নাংলা ইউনিয়নে ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের হরিপুর বাইতুল গাফফার কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা,মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল কার্দির শ্যামল তালুকদার, ৪ নং নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির ও মেলান্দহ থানার এস আই মোঃ হুমায়ুন কবীর।

এসময় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক, চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *