উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

পৈতৃক সম্পত্তিতে প্রবেশে বাঁধা  চাচাদের বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মানিক ইসলাম

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার অন্তর্গত ৭ নং সিধুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর ভাটিয়ানি এলাকায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। একটি জমির বৈধ কাগজপত্র থাকা স্বত্বেও, বিভিন্ন ভাবে সমাধান না পেয়ে, অবশেষে ভুক্তভোগী মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন, “মাদারগঞ্জ সাংবাদিক ফোরামের অফিসে” আজ (১৮ জুন) বৃহস্পতিবার বিকাল ৪ টা ঘটিকার সময় সংবাদ সম্মেলনের আয়োজন করে থাকেন। অতঃপর সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান_ তাহার নাম সোহেল রানা (৩০)। তিনি প্রবাসী মোঃ ফরিদ আলীর ছেলে। তিনি উপরোল্লিখিত এলাকার স্থানীয় বাসিন্দা। ভুক্তভোগী সোহেল রানা জানান_ তাহার পিতার জমির বৈধ দলিলপত্র ও মামলার রায় থাকা স্বত্বেও, তাহারা জমিতে ভোগদখল করতে গেলে, তাহার চাচারা মিলে বাঁধা প্রদান করে এবং প্রাণনাশের হুমকিও দিয়ে থাকে। এই নিয়ে ভুক্তভোগী জামালপুর বিজ্ঞ আদালতে একটি ইনজাংকশন মামলাও করে থাকে (মোকাদ্দমার নং_ ৪৬/২০২৪)। ভুক্তভোগীর বর্ণনা মতে জানা যায়, বাদী তথা ভুক্তভোগীরা ইনজাংকশন মামলাতেও রায় পেয়ে থাকে এবং সেই সুত্র অনুযায়ী গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটি শালিশও করে থাকেন। কিন্তু বিবাদী তথা বিরোধী পক্ষের লোকেরা অর্থাৎ ভুক্তভোগীর চাচারা আর্থিক ও পেশিশক্তির দাপটে সেই বিচার শালিশ এবং আইনের রায় অমান্য করে চলে। ভুক্তভোগী সোহেল রানা সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো বলেন যে, আমি আমার জমির সমস্ত কাগজপত্র সঠিক থাকা স্বত্বেও, কেনো আমি জমিতে ভোগদখল করতে পারিনা। তাই তিনি এ ব্যাপারে যাচাই-বাছাই পূর্বক সুষ্ঠু সমাধান ও জীবনের নিরাপত্তার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *