উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি :
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ৭১ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মোঃ আনছারী সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর প্রেসক্লাবের সদস্য খন্দকার আহছানুজ্জামান রুমেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব নূরুল আলম সিদ্দিকী এবং দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে ৭১ টেলিভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের প্রত্যাশা পূরণে চ্যানেলটির ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা ৭১ টেলিভিশনের ধারাবাহিক সাফল্য কামনা করে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *