অন্যান্য

জামালপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু


মানিক ইসলাম মাদারগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা ফকির ঐ এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

জানাগেছে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হোন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ নাহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *