উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে মেলান্দহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসন, উপজেলা পল্লী উন্নয়ন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মেলান্দহের উদ্যোগে সোমবার (৬ জুলাই) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মেলান্দহের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এম. রফিকুল ইসলাম রহিম এবং বিআরডিবির কর্মকর্তা শবনম মোস্তারী।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *