আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ভূমি কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

শহর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মেহেদী জামান বাপ্পীর বিরুদ্ধে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার সকাল ১১টায় নরুন্দি বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিসের সামনের প্রধান সড়কে ¯’ানীয় সর্বস্তরের জনগণ এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নরুন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, মেহেদী জামান বাপ্পী দায়িত্ব গ্রহণের পর থেকেই নরুন্দি ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। নামজারি (মিউটেশন), জমির খাজনা, দাখিলাসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি’র বাইরে মোটা অঙ্কের অতিরিক্ত অর্থ দাবি করা হয়। দাবি পূরণ না করলে সেবাপ্রার্থীদের ফাইল মাসের পর মাস আটকে রেখে চরম হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস ও বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে অভিযোগের বিষয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *