উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নাজিমুদ্দিন বাবু ফকির (২৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি উত্তর পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাবু ফকির, কোয়ালীকান্দি বাজারের জহরুল ফকিরের ছেলে।
নিহত বাবু ফকিরের চাচা ও চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান ফকির বলেন, রোববার সকালে আমার ভাতিজা বাবু কোয়ালীকান্দি উত্তরপাড়ায় আমার সম্পর্কে বোন জামাই সামাদ এর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায়। এসময় বোনজামাই এর বাড়ির বৈদ্যুতিক সমস্যা হলে ভাজিতা বাবু ফকির মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত বাবু ফকিরের স্ত্রী ও ২২ দিন বয়সী ছেলে ও ৬ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে পুরো গ্রামে চলছে শোকের ছায়া।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আবু রায়হান বলেন, বাবু ফকির নামে রোগীকে জরুরি বিভাগে আনার আগেই তিনি মারা গেছেন। এরপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানাই।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলায় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *