আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

শহর প্রতিনিধি:
জামালপুরে বহুল আলোচিত শিপন কাজি হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড এবং দুইজনকে সাত বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি হলেন, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার সুরুজ্জামানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫)। সাত বছরের কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার গোলাম মোস্তফা গোলাপের স্ত্রী লাভলী বেগম (৪০) এবং তাঁর মেয়ে আরফিন আক্তার তিশা (২০)।
মামলার নথি সূত্রে জানা যায়, শাহবাজপুর এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম তাকির সঙ্গে একই এলাকার আরফিন আক্তার তিশার প্রেমের সম্পর্ক ছিল। তাদের একান্ত অবস্থায় দেখতে পান একই এলাকার গফুর কাজির ছেলে শিপন কাজি (২৩)। পরে তিনি বিষয়টি দুই পরিবারের সদস্য ও ¯’ানীয়দের জানিয়ে দেন।
এর জেরে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে আরিফুল ইসলাম, নাজমুল ইসলাম তাকি, আরফিন আক্তার তিশা, তাঁর ভাই মাহবুব হাসান তাকি এবং মা লাভলী বেগম কৌশলে ফোন করে শিপন কাজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়।
এরপর শিপন নিখোঁজ হলে থাঁর পরিবার জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পাঁচ দিন পর ১৭ সেপ্টেম্বর গভীর রাতে পুলিশ আরিফুল ইসলামের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটি ট্যাংক থেকে শিপন কাজির অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা গফুর কাজি পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতাকাব্বির হোসেন রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *