উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ডোবায় পড়ে বৃদ্ধের মৃত্যু


মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় ডোবার পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মাসুদ আকন্দ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তার ভাতিজি বাড়ির পাশের ওই ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন বলেন, মাসুদ আকন্দ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *