উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে টিসিবির ডিলারদের মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
’ন্যায্য দাবি ন্যায্য অধিকার টিসিবির ডিলারদের বাঁচার অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের পুন: নবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুন: নবায়নের জন্য মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জামালপুরের টিসিবি ডিলারদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুরের টিসিবি ডিলার শাহারিয়ার হোসেন সবুজ, শহীদুজ্জামান সজীব, শামীম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের পুন: নবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুন: নবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *