উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুরে র্যাব-১৪ এর মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মেলান্দহ প্রতিনিধি:
নিরাপদ ও সম্ভাবনাময় ছাত্রসমাজ নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বৃদ্ধিতে জামালপুরের মেলান্দহে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ এর আয়োজনে রোববার দুপুরে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন র্যাব -১৪ এর জামালপুর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জরুল কবির মঞ্জু, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথ, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার।
এ সময় মাদকের ভয়াবহতা রোধ, মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবকে সহযোগিতা করা, কিশোর গ্যাং দমন করা নিয়ে আলোচনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন জামালপুর র্যাব -১৪।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *