জামালপুর

জামালপুরে যুবলীগের শান্তি সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ।

শনিবার (২০ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড় এলাকায় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় শান্তি সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুবলীগের সহ-সভাপতি রিপন দাম, সাংগঠনিক সম্পাদক আল-আমীন, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী প্রমুখ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশ থেকে পাকিস্তান জিন্দাবাদের রাজনীতি চিরতরে বিদায় করা হবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *