জামালপুরমেলান্দহ

জামালপুর মেলান্দহ উপজেলার ৪ বিএনপি নেতার জামিন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪ বি এন,পির নেতা জামিনে মুক্তি পেয়েছেন।
গত ২৮ মে রবিবার জামালপুর জেলা বিজ্ঞ সিনিয়র দায়রা জজ এহসানুল হক এর আদালতে তাদের জামিন আবেদন প্রার্থনা করলে আদালত তাদের ৪ জনের জামিন মুন্জুর করেন। পরে তারা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। জামিনে মুক্ত প্রাপ্ত বি এন পির নেতারা হলেন ঘোষেরপাড়া ইউনিয়ন বি এন পির সভাপতি রেজাউল করিম বুলবুল,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলকোচা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মামুন ও কুলিয়া ইউনিয়ন বি এন পির যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন। পরে সদ্য কারামুক্ত বি এন পির নেতাদের কে ফুলের শুভেচ্ছা জানান মেলান্দহ উপজেলা বি এন পির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *