জামালপুরশিক্ষাসদর

আকাবা আলিয়া মাদরাসায় হিফজ সম্পন্নকারি শিক্ষার্থীদের পাগড়ী প্রদান

৩ জুন জেলা শিল্পকালা একাডেমীতে আকাবা আলিয়া মাদরাসার উদ্যোগে হিফজ সম্পন্নকারি ৬ জন শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়।

পাগড়ী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করে মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা সাঈদ বিন আকবর। জেলা শিল্পকালা একাডেমীর জাকঁজমকপূর্ন পরিবেশে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ৬ জন ছাত্রকে পাগড়ী ও তাদের পিতাদের উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অত্র মাদরাসার ছাত্র ও ছাত্রীরা ইসলামী সংগিত পরিবেশন করে।

হিফজ সম্পন্নকারি ৬ জন শিক্ষার্থী হচ্ছে মো:তাহসান সাকিফ, আব্দুল্লাহ সা’দ রাহাত, সাদমান আজম, তাহমিদ শাহরিয়ার, আস’আদ ফাহমিদ মাধূর্য, আবির আহমাদ আলিফ। হিফজ সম্পন্নকারি শিক্ষার্থীরা ৭ম শ্রেণির ছাত্র।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অত্র মাদরাসার প্রিন্সিপাল মিছবাহুর রহমান কাওসার, সরকারি ইসলামপুর কলেজের সাবেক সহকারি অধ্যাপক আ ন ম মিজানুর রহমান, কামালখান হাট ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম, এডভোকেট আব্দুল আওয়াল, আল জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদরাসার মুহতামিম হাসান আলী ও দোয়া পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের খতিব মাওলানা মাসউদ হোসাইন।

বক্তাগণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- আপনাদের হীনমন্নতায় ভোগার কোন কারণ নেই। মাদরাসার শিক্ষার্থীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে কৃতিত্ত্বের ধারাবাহিকাতা বজায়ে রেখেছে। সরকারি অফিস আদালতে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। দুনিয়া ও আখিরাতে এসব সন্তানরাই পিতা মাতাকে সম্মানীত করবে। উল্লেখ্য অত্র মাদরাসাটি ২০১৩ প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *