সাংবাদিক নাদিম হত্যার অন্যতম আসামি নয়ন আটক
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার বকশীগন্জ উপজেলার সাংবাদিক নাদিম হত্যা মামলার অন্যতম ধৃত আসামীদের জিজ্ঞাসা বাদে সাংবাদিক নাদিম হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং প্রধান আসামি বাবুর সহযোগী নয়ন মিয়া (২৫) কে আটক করেছে বকশীগন্জ থানা পুলিশ। নয়নের বাড়ী বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্যে ধাতুয়াকান্দা গ্রামের মৃত সানোয়ারের ছেলে বলে জানা গেছে। ঘটনা নিশ্চিত করেছে বকশীগন্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা তিনি জানান, জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদ ভিত্তিতে বকশীগন্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নয়ন মিয়া কে বাহির থেকে একটি তালাবদ্ধ ঘর থেকে তাকে আটক করা হয়েছে।
