জামালপুরমেলান্দহ

মেলান্দহ কোনামালঞ্চ প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহের উপজেলার ফুলকোচা ইউনিয়নের কোনা মালঞ্চ গ্রামে পূর্ব শত্রুতার জেরে ধরে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারধোরসহ তিন লক্ষ পচাত্তোর হাজার পাঁচশত টাকা ছিন্নতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেলান্দহ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ভোক্তা ভোগীর ছেলে মোঃ নাজির হোসেন সবুজ। মামলার বাদী তার মামলার এজাহারে অভিযোগ করেন গত ২৯ জুন রাত সাড়ে সাতটার দিকে মেলান্দহ থানাধীন কোনা মালঞ্চ গ্রামের বাসিন্দা একই এলাকার প্রতিপক্ষ মৃত অছিম উদ্দিন আকন্দের ছেলে মোঃ আব্দুল বারেক হোসেন কালু(৪০)সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জনসহ একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দেশীয় ধারালো অস্ত্র দা, লাঠি, লোহার রড,ফালা ইত্যাদি অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার পিতা মোঃ সামিউল হক(৬০) এর পথরোধ করে এবং আমার পিতাকে এলোপাথারি ভাবে চর,থাপ্পড়, কিল,ঘুষি ও লাঠি দ্বারা বাইরাইয়া শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট ফুলা জখম করে এবং আসামীগণ আমার পিতার সঙ্গে থাকা ব্যাগে রক্ষিত নগদ তিন লক্ষ পচাত্তর হাজার পাঁচ শত টাকা ছিন্নিয়ে নেয়।এ সময় আসামি আব্দুল বারেক হোসেন কালু হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার পিতার মুখে বারি মারিয়া গুরুতর দাঁত ভাঙ্গা জখম করে এবং হত্যার উদ্দেশ্যে আমার পিতার কন্ঠনালী চাপিয়া ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। আমার পিতার ডাক চিৎকার আশপাশের লোকজন আগাইয়া আসিলে আসামিগণ আমার পিতাকে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদর্শন করে চলে যায়। ঘটনার পর আমি ও আমার লোকজন আমার পিতাকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করি্। এ বিষয়ে আমি বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছি যাহার মামলা নং ০৩ তারিখ ০৩/০৭/২৩ইং ধারা১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ দঃ বিঃ রুজু করা হয়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, মামলা নেওয়া হয়েছে আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *